• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

জামালপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি জাকিউল ইসলাম খান আর নেই

চীফ রিপোর্টার আ.ন.ম.লুৎফুর রহমান / ২৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আ.ন.ম. লুৎফুর রহমান:জামালপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক জাকিউল ইসলাম খান টিপু (৪৮) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরআগে তিনি গত ১৪ ডিসেম্বর রাতে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হন।

জাকিউল ইসলাম খান টিপু একাধারে সাংস্কৃতিক সংগঠক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালকসহ বহুমূখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি যুব রেড ক্রিসেন্ট ইউনিট জামালপুরের সাবেক যুব প্রধান, ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, ব্রহ্মপুত্র ব্যান্ডের কর্ণধার, কলতান কচিকাঁচার মেলা জামালপুরের সংগঠক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জামালপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আজকের জামালপুরের নিজস্ব প্রতিবেদক, স্টুডিও বাজনার স্বত্বাধীকারী ছাড়াও তিনি বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি শেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাউন্ড অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। জাকিউল ইসলাম খান টিপু জামালপুর পৌরশহরের কাঁচারিপাড়া এলাকার মরহুম বীর মুক্তিযোদ্ধা সামছুজ্জোহা খানের কনিষ্ঠ সন্তান। তিনি স্ত্রী ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ হীরা জানান, গত ১৪ ডিসেম্বর রাতে কর্মস্থল শেরপুর জেলা শিল্পকলা একাডেমী থেকে মোটরসাইকেলে জামালপুরে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হন জাকিউল ইসলাম খান টিপু। তার বাম পা মারাত্মকভাবে ভেঙে যায়। তাকে জামালপুরে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে ওই রাতেই ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

আজ বৃহস্পতিবার ভোর রাতে তিনি ঢাকায় একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিকেল ৪ টায় শহরের সিংহজানী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। বাদ মাগরিব একই মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। পরে পৌর কবরস্থানে তার বাবা ও ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category