• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

সুনামগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬২ কোটি ২ লাখ ১৭ হাজার ৩৯০ টাকার বাজেট ঘোষনা

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ১৫৭ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

সুনামগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬২ কোটি ২ লাখ ১৭ হাজার ৩৯০ টাকার সংশোধিত বাজেট ঘোষনা করা হয়েছে।

আজ রোববার বিকেল ৪টায় সুনামগঞ্জ পৌরসভার কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে বাজেট ঘোষনা করেন পৌর প্রশাসক মোঃ রেজাউল করিম।

তিনি বলেন,চলতি বছরে বাজেটে সর্বমোট আয় (রাজস্ব ও উন্নয়ন) খাতে ৬২ কোটি ২ লাখ ১৭ হাজার ৩৯০ টাকা, সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা এবং স্থিতি ৫ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৩৯০ টাকা। এদিকে ২০২৪-২৫ অর্থবছরে সর্বমোট আয়(রাজস্ব ও উন্নয়ন)খাতে ৩৬ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার ৩৯০ টাকা এবং সর্বমোট ব্যয় ছিল (রাজস্ব ও উন্নয়ন)খাতে ২৯ কোটি ৫৫ লাখ ৬৫ হাজার টাকা এবং স্থিতি ছিল ৭ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ৩৯০ টাকা।

বাজেট ঘোষনায় এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস,কৃষি প্রকৌশলী তাপস কুমার তালুকদার,পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল,পৌরসভার হিসাব রক্ষক সন্তোষ কুমার দাস,সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস,ডাঃ রাজেশ সিংহ মিথুনসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category