• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

করিমগঞ্জ আনন্দ বাজারে বিএনপির বিশাল পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান

করিমগঞ্জ প্রতিনিধি / ১৬০ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;?brp_mask:0;?brp_del_th:null;?brp_del_sen:null;?delta:null;?module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 30;

করিমগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের আনন্দ বাজার এলাকায় বিএনপির এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

২ ফেব্রুয়ারি রোজ সোমবার সন্ধ্যায় আয়োজিত এই পথসভায় সাবেক শিক্ষা মন্ত্রী ও বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা, বিশিষ্ট রাজনীতিবিদ ড. এম. ওসমান ফারুকের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

পথসভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট প্রদান করে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি জোরালো আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ড. এম. ওসমান ফারুক বলেন,
“আজ দেশের মানুষ তাদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোটাধিকার হরণ করে দেশে একটি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েম করা হয়েছিল। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।”

তিনি আরও বলেন,“কিশোরগঞ্জ-৩ এলাকার মানুষ সবসময় গণতন্ত্র, ন্যায় ও সততার পক্ষে অবস্থান নিয়েছে। এই এলাকার উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার।”

বক্তারা ড. এম. ওসমান ফারুকের প্রশংসা করে বলেন, তিনি একজন সৎ, শিক্ষিত ও দূরদর্শী নেতা। সাবেক শিক্ষা মন্ত্রী হিসেবে তিনি দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি বিশ্বব্যাংকের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা তাকে একজন দক্ষ ও জনবান্ধব রাষ্ট্রনায়ক হিসেবে গড়ে তুলেছে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিগত স্বৈরাচারী সরকারের দুঃশাসনে দেশের অর্থনীতি চরম সংকটে পড়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। এই পরিস্থিতিতে জনগণের অধিকার আদায়ে বিএনপির বিকল্প নেই।
করিমগঞ্জ উপজেলা বিএনপির এক নেতা বলেন,
“ড. এম. ওসমান ফারুক একজন ক্লিন ইমেজের নেতা। তৃণমূলের মানুষ তার নেতৃত্বের ওপর আস্থা রাখতে চায়।”
পথসভা শেষে ড. এম. ওসমান ফারুক আনন্দ বাজার এলাকায় উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেন।
পথসভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল, সাধারণ সম্পাদক মো. হারুন সরকার, কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, করিমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শিহাব উদ্দিন হানিফ, করিমগঞ্জ পৌর বিএনপির সাবেক সহসভাপতি মনজুরুল হক মামুন ভূঁইয়া এবং বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত সদস্য মোঃ রবিউল আওয়ালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category