• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

নির্বাচনী প্রচারণার শেষ জনসভায় ডা. বাচ্চুর নানা উন্নয়ন প্রতিশ্রুতি

গাজীপুর শ্রীপুর প্রতিনিধি: কবির আকন্দ / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ জনসভায় গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

গতকাল সোমবার (৯ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শ্রীপুর পৌর মুক্তমঞ্চে নির্বাচনী প্রচারণার শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রীপুর নিয়ে তার নানা উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করেন।

শ্রীপুরে পরিবেশ দূষণের বিষয় তিনি বলেন, শিল্প কলকারখানার বর্জ্যের কারণে কৃষি জমি, পানি, বায়ু, ও পরিবেশ দূষিত হচ্ছে, এতে মানুষ অসুস্থ্য হয়ে পড়ছে। শ্রীপুরে যত শিল্প কল কারখানা আছে তা পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলা হবে। সবার আগে আমাদের পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।

রাস্তার বিষয় তিনি বলেন, শিল্প অধ্যুষিত শ্রীপুরে প্রতিটি রাস্তা প্রশস্ত করে ভারি যানবাহন চলাচলের উপযোগী করা হবে।

শিক্ষা বিষয়ে তিনি বলেন, আমি আপনাদের দোয়ায় এমপি নির্বাচিত হলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিব। আপনাদের সন্তানদের লেখাপড়ার জন্য উত্তরা পাঠাতে হবে না। শ্রীপুরে মানসম্মত একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

স্বাস্থ্য বিষয় তিনি বলেন, শ্রীপুরে ২৯ লক্ষ মানুষ বসবাস করে তাদের প্রত্যেকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ৫০ শয্যা বিশিষ্ট শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে।তিনি আরো বলেন, সকল ক্ষেত্রে সামাজিক ন্যায়বিচার ও প্রত্যেক নাগরিকের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে একটি কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।এ সময় তিনি গাজীপুর ৩ আসনের সকল ভোটারদেরকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

শ্রীপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সরকারের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পীরজাদা মাওলানা হাসান রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালিব, সাধারণ সম্পাদক খাইরুল কবির আজাদ মন্ডল সহ উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category