• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

হবিগঞ্জ-১ আসনে ইতিহাসের নতুন মুখ কে হচ্ছেন

নবীগঞ্জ প্রতিনিধি: বুলবুল আহমেদ / ২৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (বাহুবল- নবীগঞ্জ) আসনে ভোট শেষের অপেক্ষা এখন শুধু সময়ের ব্যাপার। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও সবচেয়ে বড় প্রশ্ন একটাই- এই আসনে কে হচ্ছেন ইতিহাসের নতুন মুখ?

নবীগঞ্জ ও বাহুবল নিয়ে গঠিত এ আসনে এবার মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- ধানের শীষ প্রতীক নিয়ে ডক্টর রেজা কিবরিয়া, রিকশা প্রতীক নিয়ে মাওলানা সিরাজুল ইসলাম, চেয়ার প্রতীক নিয়ে মোহাম্মদ বদরুর রেজা, মোটরগাড়ি (কার) প্রতীক নিয়ে কাজী তোফায়েল আহমেদ ও ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র পদপ্রার্থী শেখ সুজাত মিয়া। তবে, নির্বাচনী মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল ধানের শীষ, রিকশা ও ঘোড়া প্রতীকের প্রার্থীদের মধ্যে।

ভোটের দিন বেলা বাড়লেও অনেক কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও শেষ মুহূর্তে কিছু কিছু কেন্দ্রে ভোটারদের আগমন বাড়তে দেখা যায়।

এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তাদের ধারণা, নীরব ভোটারদের অংশগ্রহণই শেষ পর্যন্ত ফলাফলের সমীকরণ বদলে দিতে পারে।

এ ব্যাপারে নির্বাচন অফিস সূত্রে জানা যায়, হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৬৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ৪৯ জন, নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ৬৪৫ জন ও হিজড়া ভোটার ৫ জন। মোট ১৭৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো প্রার্থীই এককভাবে এগিয়ে নেই। বরং তিন জনের মধ্যে ভোট বিভাজনের কারণে শেষ পর্যন্ত সামান্য ব্যবধানেই জয়- পরাজয় নির্ধারিত হতে পারে। ফলে, এবারের নির্বাচন শুধু বিজয়ের নয়, বরং হবিগঞ্জ-১ আসনের রাজনৈতিক ইতিহাসের একটি নতুন অধ্যায় রচনার সম্ভাবনাও তৈরি করেছে। এখন সবার দৃষ্টিই গণনার দিকে। ব্যালট বাক্স খুললেই জানা যাবে হবিগঞ্জ-১-এর রাজনীতিতে কে হচ্ছেন ইতিহাসের নতুন মুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category