• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী’র বিশাল বিজয়ে ইতিহাসের প্রথম মূখ রেজা কিবরিয়া

নবীগঞ্জ প্রতিনিধি: বুলবুল আহমেদ / ২২৩ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ– ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত পদপ্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ বিশাল ভোটের ব্যাবধানে এ আসনে ইতিহাসের প্রথম মূখ ছিনিয়ে এনেছেন ডক্টর রেজা কিবরিয়া। ঐ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সাবেক নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়াকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে এ বিশাল বিজয় অর্জন করা হয়েছে।

গতকাল (১২ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার ১১৬টি ও বাহুবল উপজেলার ৬১টি আসন মিলে মোট ১৭৭টি আসনে ডক্টর রেজা কিবরিয়া ধানের শীষ প্রতিক নিয়ে ১ লক্ষ ১১ হাজার ৭৩ ভোট পেয়ে জয় লাভ করেন। তিনি বিপুল ভোটের ব্যবধানে সাবেক এমপিকে তৃতীয় স্থানে পেলে জনগণের ব্যালেটের মাধ্যমে ইতিহাসের প্রথম মূখ হিসেবে জয় লাভ করেছেন। দুই উপজেলার মোট ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসাবে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী রিক্সা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৫৫ হাজার ২শত ৪৫টি। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৩৪ হাজার ৪শত ৬২টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মোহাম্মদ বদরুর রেজা চেয়ার প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫হাজার ২শত ৪৪টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) এর প্রার্থী কাজী তোফায়েল আহমেদ মোটরগাড়ি প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৬শত ৩৯টি।

দুই উপজেলার সম্মিলিত ফলাফলে দেখা যায়, অবাদ সুন্দর ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিশাল ব্যবধানে ইতিহাসের প্রথম এ আসনে জয় লাভ করেন তিনি।

এ বিশাল বিজয় প্রকাশ হওয়ার পরপরই ধানের শীর্ষের সমর্থকরা ও বিএনপি’র মনোনীত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়াসহ দলের সকল নেতাকর্মীরা আনন্দ উল্লাস করে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরন করা হয়। রাজনৈতিকভাবে হবিগঞ্জ-১ আসনের এ ফলাফলে বিএনপির অবস্থান আরও শক্ত হয়েছে বলে মনে করছেন দলের কেন্দ্রীয় সহ স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category