• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো সৌদি আরব

আন্তর্জাতিক / ২০২ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ উদযাপিত হবে। বুধবার (১৮ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যম গলফ নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ার পর দেশটির চাঁদ দর্শন কমিটি বৈঠকে বসে বিষয়টি পর্যালোচনা করে। পরবর্তীতে ৩০ দিনের রোজা পূর্ণ করে পবিত্র মাহে রমজান শেষ হওয়ার ঘোষণা দেওয়া হয়। ইসলামী শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নতুন মাসের সূচনা নির্ধারিত হয়। এর আগে চলতি মাসের শুরুতে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছিল, বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি ১৮ মার্চ রাত থেকে শুরু হয়ে চারদিন চলবে। সৌদি শ্রম আইন অনুযায়ী এই ছুটি কার্যকর হবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল রুজাইকি বলেন, আগাম ছুটির ঘোষণা কর্মদাতা ও কর্মীদের জন্য পরিকল্পনা সহজ করে। এর ফলে প্রতিষ্ঠানগুলো কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে এবং একই সঙ্গে কর্মীদের উৎসবকালীন ছুটির অধিকার নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category