• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

তেলিহাটিতে ঈদ শুভেচ্ছা জানালেন বাচ্চু এমপির ঘনিষ্ঠজন কবির হোসাইন

গাজীপুর শ্রীপুর প্রতিনিধি: কবির আকন্দ / ১৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

গাজীপুর প্রতিনিধি কবির আকন্দঃ ১৯মার্চ২০২৬ রোজ বৃহস্পতিবার অ্যাডভোকেট কবির হোসাইন বলেন-ঈদ মানেই খুশি,ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সহমর্মিতা। ঈদের এই আনন্দের মুহূর্তে আমি গভীরভাবে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং আপোষহীন দেশনেত্রী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।আমি পরম করুনাময় এর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তায়ালা যেন তাদেরকে পরপারে জান্নাতুল ফেরদৌস দান করেন এই দোয়াই করি।

তিনি আরো বলেন-আমি মহান আল্লাহর কাছে বর্তমান প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান ও আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি মহোদয়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।আমি আশা করি তাদের যোগ্য নেতৃত্বে শ্রীপুর তথা সারা বাংলাদেশে উন্নয়নের সু-বাতাস বইবে ইনশাল্লাহ!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নবাসী সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তেলিহাটি ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও গাজীপুর ৩ আসনের মাননীয় সাংসদ অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি মহোদয়ের আস্থাভাজন ব্যক্তি- অ্যাডভোকেট মোহাম্মদ কবির হোসাইন।

তেলিহাটি ইউনিয়নের সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, তেলিহাটির মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। তারা আমার আত্মার আত্মীয়। অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু স্যারের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ।ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় এটাই আমার ও আমাদের এমপি মহোদয়ের প্রত্যাশা।

শেষান্তে তিনি সবাইকে ঈদুল ফিতরের ★ঈদ মোবারক ★জানিয়ে নিরাপদ ঈদ আনন্দ উপভোগ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category