মোঃ এনামুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
“জয়কা রামনগর সোনালী ঊষা স্পোর্টিং ক্লাব”-এর আয়োজনে মরহুম আলহাজ্ব গিয়াস উদ্দিন ভুইয়ার স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শফিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক, শেরে বাংলা নগর স্বেচ্ছাসেবক দল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিমেল আহমেদ হিমু, যুগ্ম আহ্বায়ক, করিমগঞ্জ উপজেলা যুবদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রকি ভুইয়া, যুগ্ম আহ্বায়ক, করিমগঞ্জ উপজেলা যুবদল।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।