• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামী সবুজ (৩২) রাজধানীর রায়েরবাগ হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৮৮ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামী সবুজ (৩২) রাজধানীর রায়েরবাগ হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

ভিকটিম মো: জুয়েল হাওলাদার (৩০) গত ২৭/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ১৯.০৫ ঘটিকায় বাসা হতে বেড় হয়ে রিক্সাযোগে শশুর বাড়ি যাওয়া উদ্দেশ্যে রওনা হলে রাজধানীর কদমতলী থানাধীন রইস নগর এলাকায় পূর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিতভাবে আসামী মো: সবুজ মিয়া (৩২)’সহ অপরাপর আসামীগণ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র, লোহার হাতুড়ি, লোহার রড ও লাঠিসোটা সহকারে সজ্জিত হয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মারাত্মক রক্তাক্ত জখম করে।

উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে অভিযোগ দায়ের করলে ডিএমপি, ঢাকার কদমতলী থানার মামলা নং- ০৩, তারিখ- ০২/০৬/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গতকাল ২৯/০৬/২০২৫ তারিখ রাত ২৩:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ মুজাহিদ নগর এলাকা হতে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী মোঃ সবুজ মিয়া (৩২), পিতা- আবুল মিয়া, সাং- দক্ষিণ জনতা (রইস নগর), থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category