• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মোরেলগঞ্জে আপন দুই ভাইয়ের বিচারের দাবিতে মানববন্ধন

মোড়লগঞ্জ প্রতিনিধি: শেফালী আক্তার রাখি / ১২৪ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে আপন দুই ভাইয়ের অপতৎপরতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে সন্ন্যাসী বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধনে সন্ন্যাসী গ্রামের আপন দুই ভাই মো. জিয়াউল হাসান ও রেজাউল আহসানের বিরুদ্ধে ভূমিদস্যুতা, মারপিট, মিথ্যা মামলায় হয়রানী ও জালিয়াতির অভিযোগ তোলেন স্থানীয়রা।

ওলামাগঞ্জ এনইউ আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মো. লুৎফর রহমান, বানিয়াখালী গ্রামের মোশারেফ হোসেন, আমতলি গ্রামের আব্দুর রশিদ, বানিয়াখালী গ্রামের মো. জালাল মীর, সন্ন্যাসী গ্রামের স্বপন কুমার দত্ত, দুলাল চন্দ্র শিকদার, পান্না মিয়া, আবুল কালাম আজাদ, ব্যবসায়ী লোকমান হোসেন বয়াতীসহ ৪/৫টি গ্রামের নির্যাতিত শতাধিতক মানুষ ওই দুই ভাইয়ের বিরুদ্ধে প্রকাশে অভিযোগ তোলেন এবং বিচার দাবি করেন।

তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে খাউলিয়া ইউনিয়নের যুবলীগ নেতা জিয়াউল আহসান ও তার ভাই রেজাউল আহসান একাছত্র আধিপাত্য বিস্তার করে এলাকার সকলকে অতিষ্ঠ করে তোলে। তাদের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের স্বিকার হয় কয়েকটি পরিবার। কাগজপত্র সৃষ্টি করে ও প্রভাব খাটিয়ে অনেকের জমি দখল করে নিয়েছে। এর মধ্যে, দুলাল চন্দ্র শিকদারের .১১ শতক জমি ও দুর্গা মন্দিরের .২৫ শতক জমি রয়েছে।

এ বিষয়ে রেজাউল আহসান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করে বলেন, গত ১১ এপ্রিল জমি সংক্রান্ত একটি তদন্ত চলাকালীন কর্মকর্তাদের সামনে তাদেরকে মারপিট করে। ওই ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category