• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

মোড়লগঞ্জ প্রতিনিধি: শেফালী আক্তার রাখি / ১০১ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৬নং চিংড়াখালী ইউনিয়নের ৪৬নং গাজী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ এক দশক ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। ভবন ধসে দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটছে শিক্ষার্থী ও অভিভাবকদের।

সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ভবন ১৯৯৫-৯৬ অর্থবছরে নির্মিত হয়। বর্তমানে ওই ভবনের দেয়াল, ছাদ ও বারান্দার পিলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে এবং পিলারের রড বেরিয়ে এসেছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

বিদ্যালয়ে বর্তমানে ৭১ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক পদ পাঁচটি থাকলেও কর্মরত আছেন চারজন। ২০২০ সাল থেকে প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জাকারিয়া হাওলাদার।

দুপুরে ক্লাস চলাকালে দেখা যায়, জরাজীর্ণ শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা আতঙ্ক নিয়ে পাঠ নিচ্ছে। অনেক শিক্ষার্থীই জানায়, তারা সবসময় ভয়ে থাকে—কখন না ছাদের পলেস্তারা খসে পড়ে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আমেনা আক্তার, নাদিয়া আক্তার ও রুম্মান শিকদারসহ অন্যরা জানায়, “আমরা ভয়ে ভয়ে ক্লাস করি। কখন মাথার ওপর কিছু পড়ে যায় এই আতঙ্কে থাকি। আমাদের একটি নতুন ভবন দরকার।”

অভিভাবক মোকলেছুর রহমান, নাজিম উদ্দিন ও সাবেক ইউপি সদস্য শাহিন শিকদার বলেন, “বিদ্যালয়টি দীর্ঘদিনের পুরনো হলেও শিক্ষার মান ভালো। কিন্তু ভবনের ঝুঁকির কারণে অনেকেই সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।”

স্থানীয়রা দ্রুত নতুন ভবন নির্মাণ করে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category