• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পরে বিভাগীয় পরিচালকের পরিদর্শন

মোরেলগঞ্জ প্রতিনিধি: শেফালী আক্তার রাখি / ২৪৪ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জ হাসপাতালে বিভাগীয় পরিচালকে আগমন মোরেলগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিনই অ্যাকশনে বিভাগীয় স্বাস্থ্য প্রশাসন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পরদিন হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন। রবিবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শন করেন। এর আগেরদিন শনিবার বেলা সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) আকস্মিকভাবে পরিদর্শন করেন। এসময় মন্ত্রী লাখ লাখ টাকার ওষুধ পরিত্যাক্তসহ নানা অসংগতি দেখে খুলনা বিভাগীয় পরিচালককে সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য মোবাইল ফোনে নির্দেশ দিয়েছিলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে বিভাগীয় পরিচালক ডা. শেখ মো: মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ হাসপাতালটি তিনি পরিদর্শন করছেন।

পরির্দশন শেষে বিভাগীয় পরিচালক হাসপাতালের পরিত্যাক্ত ভবনে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ নির্দিষ্ট সময়ে অপসারণ না করার কারণ জানতে চেয়ে তৎকালিন কর্মকর্তাদেরকে বাগেরহাট জেলা সিভিল সার্জনকে চিঠি করার জন্য বলেন।

তিনি হাসপাতালের মহিলা ও পুরুষ ওয়ার্ডে রোগীদের সেবার গুনগত মান, খাবারের মান, ওষুধপত্র ঠিকমত রোগীরা পাচ্ছেন কিনা এসব বিষয়ে ভর্তি থাকা রোগীদের কাছে গিয়ে খোঁজ খবর নেন।

বিভাগীয় পরিচালক মো: মোশাররফ হোসেন হাসপাতালের পরিত্যাক্ত ভবনে থাকা প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ৩০ প্রকারের মেয়াদোত্তীর্ণ ওষুধ যথাযথ প্রকৃয়ায় অপসারণ ও স্বাস্থ্য মন্ত্রনালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য জেলা সিভিল সার্জনকে বলেন।

একই সাথে মোরেলগঞ্জ হাসপাতালে কর্মরত যে সকল কর্মকর্তার সময়ে বিপুল পরিমানের ওই ওষুধ মেযাদোত্তীর্ণ হয়ে পরিত্যাক্ত অবস্থায় রয়েছে সেই সকল কর্মকর্তাকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

খুলনা বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা(স্বাস্থ্য) শফিউর রহমান, বাগেরহাট জেলা সিভিল সার্জন আ স ম ডা. মো. মাহবুবুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোরেলগঞ্জ উপজেলার ৫ লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ হাসপাতালে ৫১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ১৭ জন। এর মধ্যে ১০ জন চিকিৎসক রয়েছেন তাদের সুবিধামত বিভিন্ন উপজেলায় ডেপুটেশনে। মাত্র ৭ জন চিকিৎসক দিয়ে চলছে ৫১ শয্যার এ হাসপাতালটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category