মোঃ বকুল হোসেন, ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে কেন্দ্রীয় যুবদলের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর যুবদলের একাংশের উদ্যোগে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি শুরু হয়েছে। “মারবো ডেঙ্গু, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি, মশক নিধনে কীটনাশক স্প্রে এবং রাস্তার পাশের ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. শোভন পাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় ঈশ্বরদীতে আজ এ কর্মসূচির উদ্বোধন করা হলো।
বক্তারা আরও বলেন, এই মৌসুমে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। টানা ৩-৪ দিন পরিষ্কার পানি জমে থাকলে সেখানে এডিস মশার লার্ভা সৃষ্টি হয়। ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ফুলের টব, বিভিন্ন ভাঙা পাত্র এবং জমে থাকা পানিতে ডেঙ্গু মশার জন্ম হয়। উপস্থিত সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং অন্যকেও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানানো হয়।
পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপি: আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক টুটুল সরদার, সদস্য সচিব শাহাবুদ্দিন সেন্টু সরদার।
পৌর বিএনপি: আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল, সদস্য সচিব আনোয়ার হোসেন জনি।
অন্যান্য নেতৃবৃন্দ: বিএনপি নেতা আনোয়ারুল বিশ্বাস, আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হীরক সরদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক মুকুল, রাশেদুল ইসলাম রিপন, মাহাবুল হোসেন, মাহমুদুর রহমান রিয়াদ, সাইদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর হোসেন, সেলিম চৌধুরী এবং কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওনসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।