• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ বকুল হোসেন পাবনা প্রতিনিধি / ১৬৫ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

মোঃ বকুল হোসেন ঈশ্বরদী ​পাবনা প্রতিনিধি: পাবনা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ ২৬ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​সকাল ৮:০০ ঘটিকায় পাবনা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ করেন পাবনা জেলার পুলিশ সুপার জনাব আবু আশ্রাফ মহোদয়। প্যারেডে জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সকলকে শৃঙ্খলা বজায় রেখে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
​মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন পাবনার সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব সাদিক আহমেদ।
​পরবর্তীতে সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিগত মাসের কল্যাণ সভায় উত্থাপিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এ সময় পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের উদ্দেশে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
​দুপুর ১২:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার মহোদয় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ এবং তদন্তকেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

​সভায় সেপ্টেম্বর মাসে ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেপ্তার ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসার ও শ্রেষ্ঠ থানাকে পুরস্কৃত করা হয়। এছাড়া, অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গমনকারী চারজন পুলিশ সদস্যকে তাঁদের কর্মজীবনের অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

​এ সময় পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category