চিফ রিপোর্টার আ. ন. ম. লুৎফর রহমান: জামালপুরের মেলান্দহে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম শরাফত উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম রহিম, তালাত মাহমুদ, আনিসুর রহমান মাস্টার, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামাল, সাবেক ছাত্রদল সভাপতি সাংবাদিক আজম খান এবং আলী আকবর কমিশনার প্রমুখ।
আলোচনা সভা শেষে যুবকদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে মোট ৪ লাখ টাকার যুব ঋণ বিতরণ করা হয়।