• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ধর্ষণ মামলার আসামী মেহেদি (২৭) কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ধর্ষণ মামলার আসামী মেহেদি (২৭) কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গত ০২/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় ভিকটিম (২০) এর বাসার দড়জায় নক করে তার স্বামীর বন্ধু আসামী মেহেদি হাসান (২৭) দাড়িয়ে থাকে। ভিকটিম তার স্বামী এসেছে সেই বিশ্বাসে ভিতর থেকে দরজা খোলা মাত্রই আসামী মেহেদি ভিকটিমকে ধাক্কা দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে দরজার লক আটকে দিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে আসামী মেহেদি পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম নিজে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করলে থানার মামলা নং- ১৭, তারিখ- ০৬/০৬/২০২৫ খ্রি., ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

অদ্য ১৭/০৬/২০২৫ তারিখ বিকাল আনুমান ১৫.১০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন খোলামোড় এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মেহেদি হাসান (২৭), পিতা- আবু সিদ্দিক, সাং- গঙ্গানগর, থানা- জাজিরা, জেলা- শরিয়তপুর’কে গ্রেফতার করে।

সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর শামীম হাসান সরদার ‘চ্যানেল আর’ কে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category