• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম

স্টাফ রিপোর্টার / ২৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার: কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে নিয়োজিত কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ উঠেছে।

নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান গত ২০২৩/২০২৪ সালে কয়েকটি ধাপে জনবল নিয়োগে অনিয়মসহ অর্থ আত্মসাৎ এর জন্য চুক্তিভিত্তিক লোক নিয়োগ প্রদান করেন।
নিয়োগ সংক্রান্ত বিষয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হলেও লিখিত এবং মৌখিক পরীক্ষা না নিয়েই চুক্তিভিত্তিক লোক নিয়োগ প্রদান করেন কয়েকজন অসাধু কর্মকর্তা।

এবং যারা এই নিয়োগ বোর্ডের দায়িত্ব পালন করেন তারাও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা।
এছাড়া অভিযোগ রয়েছে এখানে নিয়োগ প্রাপ্ত না হয়েও ফ্ল্যাট বরাদ্দ নিচ্ছে চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও ছাত্রলীগের কয়েকজন নেতাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এই এপিজেড পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। আওয়ামী লীগের ক্ষমতা কে অপব্যবহার করে হাতিয়ে নিয়েছেন এখান থেকে লক্ষ লক্ষ টাকা।
কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্রলীগ নেতা হৃদয়ে রঞ্জন নাথ কে চিকিৎসা কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেন, তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। সরকারি ফ্লাট এবং নিয়োগ প্রাপ্ত হতে হলেও কুমিল্লা ইপিজেটের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মাহবুবের সহযোগিতায় আবাসিক ফ্লাট বরাদ্দ হয়।

এছাড়াও সিনিয়র স্টাফ নার্স একজনকে সরাসরি নিয়োগ না দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে অর্থের বিনিময়ে চাকরিতে বহাল রেখেছে।

মেডিকেল ইপিজেড সেন্টারের ল্যাব টেকনিশিয়ান ছাত্রলীগ নেতা মিঠুন পোদ্দার কুমিল্লার সাবেক মেয়র তাহাসিন বাহার সূচনার নির্দেশে চুক্তিভিত্তিক নিয়োগ হলেও তাকে চুড়ান্ত নিয়োগের বয়সসীমা শিথিল না থাকায় নিয়োগের অনিয়মেই তাকে সরাসরি নিয়োগ প্রদানের সুপারিশ করেন এক কর্মকর্তা।

এছাড়াও একটি ইপিজেডে এতো চুক্তিভিত্তিক লোক নিয়োগ কেন হচ্ছে! এতোই বা কেন চুক্তিভিত্তিক লোককে বহাল রেখেছেন পরিচালকরা!
এই বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন একটি সচেতন মহল।

এখানে মালি থেকে শুরু করে ড্রাইভার,পিয়ন সহ কয়েকজন কর্মকর্তা কর্মচারীদের নিজেদের ইচ্ছেই চলছে ইপিজেডের কার্যক্রম।

ডাঃ রাদিয়া আফরিন উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা সাবেক মেয়র তাহাসিন বাহার সূচনার আত্মীয় তিনি চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হলেও ক্ষমতার দাপটে হয়েছেন নিয়োগ বোর্ডের সদস্য সচিব তার সিন্ডিকেটে চলে নিয়োগের প্রধান কার্যক্রম।এভাবে চলতে থাকলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হবে তাই ২০২৫ সালের যে নিয়োগ রয়েছে তা সম্পূর্ণ মেধা অনুযায়ী নেওয়ার দাবি করেছেন আবেদনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category