• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ভোলার জামাল উদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় আসামী ইব্রাহীম (৫০) চট্রগ্রামে র‌্যাব কর্তৃক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ভোলার জামাল উদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় আসামী ইব্রাহীম (৫০) চট্রগ্রামে র‌্যাব কর্তৃক গ্রেফতার।

গত ০১/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ১১:৩০ ঘটিকার সময় ভোলা সদর মডেল থানাধীন ভেলুমিয়া কুঞ্জপট্টি এলাকায় ভিকটিম মো: জামাল উদ্দিন (৫৫) জায়গাজমি বিরোধ সংক্রান্তে আলম গ্রুপ ও ইব্রাহীম গ্রুপের মধ্যে গ্রাম্য শালিশ পরিচালনাকালে ইব্রাহীম গ্রুপ ক্ষিপ্ত হয়ে আলম’কে এলোপাথারী মারধর করে। একপর্যায়ে ভিকটিম মো: জামাল উদ্দিন তাদেরকে মারামারি করতে নিষেধ করলে ইব্রাহীম গ্রুপ ক্ষিপ্ত হয়ে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী মারধর করলে ভিকটিম গুরুতর জখমপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পরে। ভিকটিমকে আশংকাজনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উক্ত ঘটনায় ডিসিস্টের ছেলে বাদী হয়ে অভিযোগ দায়ের করলে ভোলা সদর মডেল থানার মামলা নং- ০১, তারিখ- ০২/০৪/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/১০৯/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

অদ্য ১৭/০৬/২০২৫ তারিখ সন্ধ্যা ১৮:১৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৭ এর সহযোগীতায় ইপিজেড থানা, সিএমপি এর নেভীগেইট এলাকা হতে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী ইব্রাহিম (৫০), পিতা- মৃত মোশাররফ হোসেন প্র: ছবেদ আলী, সাং- কুঞ্জপট্টি, থানা- ভোলা সদর, জেলা- ভোলা’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category