• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

সন্ধ্যায় দাফনের পর সকালে মিলল শতবর্ষী নারীর মৃতদেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য গ্রামবাসীর মধ্যে আতঙ্ক

কুতুবউদ্দিন আহমেদ বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ / ২০১ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের কুমুরিয়া গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর ও রহস্যজনক এক ঘটনা। বুধবার সন্ধ্যায় যে শতবর্ষী নারীর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছিল, পরদিন বৃহস্পতিবার(১৯ জুন) সকালে তার মৃতদেহ পাওয়া গেছে প্রায় এক কিলোমিটার দূরের ফাঁকা মাঠে। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে আতঙ্ক আর রহস্যের ছায়া।

জানা গেছে,মৃত বদর উদ্দিনের স্ত্রী মৃত চান বানু (১০২) দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বুধবার দুপুরের দিকে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সবাই এসে জড়ো হন। ওইদিন সন্ধ্যায় ধর্মীয় নিয়ম অনুযায়ী গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়।

কিন্তু স্থানীয় লোকজন সকালে কবরস্থানে কবরের মাটি সরানো দেখে এবং নতুন কবরের উপরে দেয়া লোহার বেস্টনি সড়ানো দেখে নিশ্চিত হয় যে কবরে রাখা লাশ নেই। তার পর সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় ক্ষেত দেখতে গিয়ে মাঠে পরে থাকা মৃতদেহটি দেখতে পান। এরপর খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকাবাসী।

ঘটনাস্থলে উপস্থিত এক প্রতিবেশী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা তো শান্তিপূর্ণভাবে দাফন করেছি। সকালে এমন অবস্থায় আমার দাদীর লাশ পড়ে থাকবে— এটা ভাবতেও পারছি না। এটা অবশ্যই কারো নোংরা কাজ।”
গ্রামজুড়ে এই ঘটনায় দুই ধরনের কথা শোনা যাচ্ছে। একদল গ্রামবাসী মনে করছে, এটা কোনো দুষ্কৃতিকারীর কাজ। হয়তো কারো ব্যক্তিগত শত্রুতা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অপকর্ম। অন্যদিকে, গ্রামের কিছু প্রবীণ ব্যক্তি একে অতিপ্রাকৃত শক্তির কাজ বলেও দাবি করছেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম জানান “ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। এমন ঘটনা এর আগে আমাদের এলাকায় কখনো ঘটেনি। আমরা চাই প্রশাসন সুষ্ঠু তদন্ত করুক।”

খবর পেয়ে করিমগঞ্জ থানার এস আই ঘঠনাস্থল পরিদর্শন করে বলেন “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসেছি। মৃতদেহ অক্ষত অবস্থায় উদ্ধার করে পুনরায় দাফনের ব্যবস্থা করা হয়েছে। কারা এর সঙ্গে জড়িত, কেন এমন ঘটনা ঘটল— এসব বিষয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো দুষ্কৃতিকারীর পরিকল্পিত কাজ হতে পারে। অপরাধীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এবং সম্ভাব্য সন্দেহভাজনদের খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় শুধু মৃতের পরিবার নয়, পুরো এলাকাজুড়ে দেখা দিয়েছে অজানা আতঙ্ক। বিশেষ করে নারীদের মধ্যে উদ্বেগের মাত্রা বেশি। অনেকেই শিশু-কিশোরদের রাতে বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন।

মরহুম চান বানুর পরিবার প্রশাসনের প্রতি দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার বিকালে চান বানুর মৃতদেহ পুনরায় ধর্মীয় রীতিতে দাফন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থল এবং কবরস্থান নজরদারিতে রাখা হবে।

এখন দেখার বিষয়, রহস্যময় এই ঘটনার প্রকৃত কারণ কত দ্রুত উদঘাটন করতে পারে আইন-শৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category