• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

গেন্ডারিয়া হতে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১৫৬ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

অপহরণ মামলার আসামী আব্দুল হোসেন (২৩) র‌্যাব-১০ কর্তৃক রাজধানীর গেন্ডারিয়া হতে গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।

গত ১৪/০৫/২০২৫ ইং তারিখ সকাল অনুমান ০৯.১৫ ঘটিকার সময় ভিকটিম (১৬)’কে তার যশোরের নিজ বাড়ি হতে কলেজে যাওয়ার পথিমধ্যে শংকরপুর নতুন বাসষ্ট্যান্ড এলাকায় পৌছালে আসামী মো: আব্দুল হোসেন (২৩)’সহ অপরাপর আসামীগণের সহায়তায় ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম এর মা বাদী হয়ে যশোর জেলার কোতোয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত অপহরণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গতকাল ১৯/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ২০.১০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানাধীন দীননাথ সেন রোড এলাকায় অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতোয়ালী থানার এফআইআর নং- ০৬, তারিখ- ০২/০৬/২০২৫ খ্রি., ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর এজাহারনামীয় পলাতক আসামী মো: আব্দুল হোসেন (২৩), পিতা- খোকন মোল্যা, সাং- সিদ্ধিপাশা, থানা- অভয়নগর, জেলা- যশোর’কে গ্রেফতার করে এবং তার তথ্যমতে ভিকটিম (১৬)’কে উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামী ও ভিকটিম’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category