• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রবাসীকে পিটিয়ে হত্যা 

আল ইমরান বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ / ১৬৬ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা শুক্রবার (২০ জুন) দুপুরে চরফরাদী ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রবাসীকে পিটিয়ে হত্যা ঘটনা ঘটে।  এ ঘটনা জিজ্ঞাসাদের জন্য দুজনকে হেফাজতে নিয়েছে থানা পুলিশ।

নিহত হাবিবুল্লাহ উপজেলার চরফরাদী ইউনিয়নের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি মরিশাস প্রবাসী।

জানা গেছে, মাস তিনেক আগে মায়ের মৃত্যুর খবর পেয়ে দেশে আসেন হাবিবুল্লাহ। কিছুদিন আগে হাবিবুল্লার ছেলে ফুটবল খেলতে গেলে একই এলাকার হেলাল উদ্দিনের ছেলের সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে পরবর্তীতে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে শুক্রবার দুপুরে বাড়ির পাশের মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে হাবিবুল্লাহর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের হেলাল ও তার ভাগনে মুখলেছ গংরা। এক পর্যায়ে প্রতিপক্ষের পিটুনিতে গুরুতর আহত হন হাবিবুল্লাহ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category