• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মোরেলগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধি। / ১৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

বাগেরহাটের মোড়লগঞ্জে উপজেলা প্রশাসন এর আয়োজনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে মঙ্গলবার বিকেল ৩ টায় টাস্কফোর্স কমিটির সদস্যদের উপস্থিতিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দের অংশগ্রহণে এ সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।

উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলে তামাকজাত দ্রব্য ব্যবহার ও বিক্রি নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।এছাড়াও, শিক্ষা প্রতিষ্ঠান, হাসটাতালসহ সরকারি-বেসরকারি অফিসের আশেপাশে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও বিপণন বন্ধ করা।রেস্তোরাঁ ও অন্যান্য জনসমাগম স্থলে ধূমপানের জন্য নির্ধারিত স্থান নিশ্চিত করা। তামাকজাত দ্রব্যের অবৈধ বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।

সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বলেন,তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হব,আইন অমান্যকারীদের জন্য কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
পরিশেষে তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category