• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

নলছিটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাতুল গাজী, ঝালকাঠি প্রতিনিধি / ১২২ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

“প্লাস্টিকের দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”  এ প্রতিপাদ্যকে সামনে রেখে নলছিটিতে ২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন (বুধবার) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নজরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ শারমিন আক্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নাসরিন খানম,

উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন প্রমুখ।

বক্তারা পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার সীমিত করতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিংয়ের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে পরিবেশগত বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করবে।

সভাপতির বক্তব্যে ইউএনও নজরুল ইসলাম বলেন, প্লাস্টিকের বিকল্প তৈরি ও ব্যবহারে আমাদের নতুন নতুন উদ্ভাবনী চিন্তাধারাকে কাজে লাগাতে হবে। এটি শুধু সরকারের কাজ নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। গাছ লাগানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেথে পরিবেশ রক্ষা সম্ভব।

তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ শিক্ষার বিষয়টি গুরুত্বের সাথে উপস্থাপন করতে হবে, যেন শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতা গড়ে ওঠে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ ইকবাল কবীর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক, শিক্ষার্থীরা এবং বিডি ক্লিনের স্থানীয় সদস্যবৃন্দ।

ক্যাপসনঃ বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category