• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

পিরোজপুর ভান্ডারিয়ায় হত্যা মামলার এজাহারনামীয় আসামী শহিদুল ইসলাম সুমন (৩০) রাজধানীর লালবাগ র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

আল ইমরান বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ / ১১১ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

পিরোজপুর ভান্ডারিয়ায় হত্যা মামলার এজাহারনামীয় আসামী শহিদুল ইসলাম সুমন (৩০) রাজধানীর লালবাগ র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

ভিকটিম মো: আবুল বাসার রুবেল হাওলাদার (৩২) এর আপন চাচাতো ভাই আসামী শহিদুল ইসলাম সুমন (৩০)’সহ অপরাপর আসামীদের সাথে পূর্ব হতে জমি-জমা, বালুর ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। পরবর্তীতে গত ২৫/০৩/২০২৫ তারিখ রাত অনুমান ০২:১৫ ঘটিকার সময় পূর্ব পরিকল্পিতভাবে আসামী শহিদুল’সহ অপরাপর আসামীগণ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিম রুবেলের ঘরের দরজা ভেঙ্গে জোর পূর্বক ঘরের ভিতর প্রবেশ করে। আসামীদের হাতে থাকা বগি দা, রামদা, চাপাতি ও হাতুড়ি দ্বারা ভিকটিমকে এলোপাথাড়ি কুপিয়ে কাটা রক্তাক্ত জখম করে মৃত্যু নিশ্চিত করে বাগানের মধ্যে ফেলে আসামীরা পালিয়ে যায়।

উক্ত ঘটনায় ডিসিস্টের বোন বাদী হয়ে অভিযোগ দায়ের করলে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মামলা নং- ১৮, তারিখ- ২৫/০৩/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৭৯/৩৮০/৫০৬/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গতকাল ২৪/০৬/২০২৫ তারিখ সন্ধ্যা ১৮:৫৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন বুয়েট বাজার এলাকা হতে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী শহিদুল ইসলাম সুমন (৩০), পিতা- মৃত আলী আকবর হাওলাদার , সাং- মাটিভাংগা, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category