• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

তারেক রহমানের ৩১ দফা নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এ্যাড. জাহাঙ্গীর আলম মোল্লা

আল ইমরান বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ / ১২৮ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ও আহবায়ক, কিশোরগঞ্জ জেলা যুবদলের সাবেক আহবায়ক, কিশোরগঞ্জ জেলা বিএনপির, সাবেক সাংগঠনিক সম্পাদক, করিমগঞ্জ উপজেলা বিএনপির, সাবেক সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাহিত্য প্রকাশনা সম্পাদক , কিশোরগঞ্জ জেলা বিএনপির, সহ-সভাপতি, কিশোরগঞ্জ -৩ (করিমগঞ্জ তাড়াইল)আসনের ২০০৮ সালে বিএনপির মনোনয়ন প্রাপ্ত এবং আসছে নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগনের মাঝে তুলে ধরে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে গ্রাম-গঞ্জে,হাট বাজারে,মতবিনিময় সভা ও নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন তিনি। প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধ্যায় গুনধর ইউনিয়নে বিভিন্ন বাজার ঘাটে গনসংযোগ ও মতবিনিময় করেন। উক্ত প্রচারণায় অংশগ্রহণ করেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শাহ মোহাম্মদ হেদায়েতুল্লাহ,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিউজ্জামান, কিশোরগঞ্জ পৌর বিএনপির সহ সভাপতি প্রফেসর আজিজুর রহমান, করিমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শিহাব উদ্দিন হানিফ, গুনধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ডাক্তার রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লা বলেন আওয়ামী ফ্যাসিবাদী গুষ্টি এখনোও ষড়যন্ত্র করছে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকাতে হবে । সবাইকে ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের ৩১ দফা নিয়ে আগামী নির্বাচনের জন্য গ্রাম-গঞ্জে ধানের শীষে ভোট চাইতে ঝাপিয়ে পড়তে হবে ।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category