• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ১৯৫ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

শেরপুর জেলা শহরের ইউনাইটেড (প্রাঃ) হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতকটি জেলার শ্রীবরদীর কুরুয়া কাজীপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করেছে পুলিশ। আজ ২৮ জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

আটক চাঁদনী বেগম শ্রীবরদীর কুরুয়া কাজিপাড়ার চান মিয়ার কন্যা।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানায়, শেরপুর জেলা শহরের চাপাতলি মহল্লার ফিরোজ মিয়ার গর্ভবতী স্ত্রী আবেদা বেগমের তিনদিনের নবজাতককে শহরের বটতলার বেসরকারী ক্লিনিক ইউনাইটেড হাসপাতাল আজ ২৮ জুন সকাল নয়টার সময় চাঁদনী বেগম নামের ওই মহিলা নবজাতকটিকে চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে দুপুরে চাপাতলি এলাকা থেকে শতাধিক নারী পুরুষ হাসপাতালে সামনে এসে বিক্ষোভ করে।

এদিকে ঘটনার পরপরই পুলিশ নবজাতকটিক উদ্ধারে অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ শ্রীবরদীর কুরুয়া কাজিপাড়ার চান মিয়ার বাড়ি থেকে উদ্ধার করে। এসময় নবজাতক চোর চাঁদনী বেগমকেও আটক করে পুলিশ।
সন্তান ফিরে পেয়ে খুশি পরিবার।

বিষয়টি নিশ্চিত করেন শেরপুর সদর থানার উপপুলিশ পরিদর্শক নুরে আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category