• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

সুনামগঞ্জের চিনাকান্দি সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মালামাল জব্দ

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ১৮৮ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

সুনামগঞ্জের চিনাকান্দি সীমান্তে বিজিবি”র অভিযানে ১টি ট্রাক ও ৫৫ লাখ ৩৯ হাজার টাকার অবৈধ ভারতীয় ফুসকা জব্দ।

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের চিনাাকান্দি বিওপি কর্তৃক ভারতের সীমান্ত পিলারের ১২১১ এমপি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপাড়া নামক স্হানে অভিযান চালিয়ে একটি ট্রাক,৬১৫৬ কেজি ফুসকা আটক করা হয়েছে।

আজ শনিবার ভোরে চিনাকান্দি বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাজাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকভর্তি এসব অবৈধ ভারতীয় ফুসকাসহ ট্রাকটি আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্যে ৫৫ লাখ ৩৯ হাজার টাকা।

এ ব্যাপারে ২৮বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান,বিজিবি”র সদর দপ্তরের উধর্বতন কর্মকর্তাাদের নিদের্শে সুনামগঞ্জের ৯০ কিলোঃ মিটার সীমান্ত এলাকায় ১৯টি বিওপির সদস্যদের দ্বারা নিয়ন্ত্রন করা হচ্ছে এবং প্রতিদিন রাতে কোথাও কোন চোরাকারবারীচক্র অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে কোনধরনের পন্য বাংলাদেশের ভেতরে নিয়ে আসার চেষ্টাকালে আমরা সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে ঐসব অবৈধ ভারতীয় পন্য আটকের চেষ্টা করছি এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি। সীমান্ত সুরক্ষায় যেকোন ধরনের অপতৎপরতারোধে আমরা সৈনিকরা সবসময় প্রস্তুত রয়েছি। ট্রাক সহ এসব আটককৃত ভারতীয় অবৈধ পন্য রাষ্ট্রীয় কোষাগার সুনামগঞ্জ শুক্ল কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category