জামালপুরে নারীর অধিকার ও সুরক্ষা বিষয়ক নারীর এগিয়ে চলা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নারী পক্ষের ব্যানারে নারীর এগিয়ে চলা প্রকল্পের তরুন নারী নেতা ও তরঙ্গ মহিলা কল্যান সংস্থা এ অনুষ্ঠান’র করেন।
নারীপক্ষের নির্বাহী পরিচালক লিপি রোজারিওর সভাপতিত্বে জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম ইফতেখার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানসহ বিভিন্ন নারী দলের নেত্রীরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, নারীর এগিয়ে চলা প্রকল্পের কার্যক্রম ২০২১ সালে জামালপুর সদর উপজেলায় শুরু হয়ে ২০২৫ সালের জুলাইয়ে শেষ হবে। এই প্রকল্পে নারীদের সুরক্ষা, নারী নির্যাতন, বাল্য বিয়ে, নারীর অধিকার আদায় কার্যক্রমে যুক্ত হওয়ার পর তরুন নারী নেতা ও তাদের পরিবারের নিজ নিজ এলাকায় সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। প্রান্তিক নারীদের জীবন যাপনের ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্পীতি বজায় রেখে নারীদের সুরক্ষা, অধিকার বাস্তবায়নে নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠার কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।