• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মোরেলগঞ্জে বিএনপির কাউন্সিল:সভাপতি প্রার্থী শামীম আহসানের কর্মীসভা

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধি। / ২৯৫ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে মাঠ এখন সরগরম। তৃনমুল কর্মীরা ভোট দিয়ে নির্বাচিত করবেন সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। প্রার্থীরা যাচ্ছেন কর্মীদের দ্বারে দ্বারে।

নির্বাচনী প্রচারণা উপলক্ষে বুধবার বিকেল ৪টায় বারইখালী ইউনিয়ন পরিষদ মাঠে সভাপতি প্রার্থী এফ এম শামীম আহসানের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ছাত্রদলের সভাপতি, বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম-অহবায়ক সভাপতি প্রার্থী এফ এম শামীম আহসান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বারইখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, বিএনপি নেতা আব্দুস শহিদ মোল্লা, প্রভাষক জাকির খান, রিয়াজ হাওলাদার, রিয়াজুল রহমান, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জিএস রিপন, শিক্ষক জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম ফরাজী, যুবদল নেতা নাইম হোসেন লিটনসহ ৯টি ওয়ার্ডে সভাপতি ও সম্পাদক বক্তৃতা করেন।

কর্মীসভায় সভাপতি প্রার্থী এফ এম শামীম আহসান বলেন, রাজনীতি করতে এসে বিকেল বিসর্জন দিতে আসেনি। বিগত দিনে দলের জন্য মামলা হামলা জেল খেটে জীবনের অনেকটা সময় পার করছি। পরিবারের জন্য সময় দিতে পারেনি। দুঃসময়ে কর্মীদের পাসে থেকে সার্বক্ষনিক কর্মীদের চিন্তা করেছি। কাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এ ভার তৃনমুল কর্মীদের কাছে রেখে গেলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category