জামালপুরে নগর মাতৃসদন কেন্দ্রে ডাক্তার বিহীন নার্স এবং আয়াকে দিয়ে স্বাভাবিক প্রসব করাতে গিয়ে নৌরিন জান্নাত মৌ’র গর্ভের সন্তান’র মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া কলাবাগান এলাকায়। শনিবার (৫ জুলাই) ভোর রাতে জামালপুর পৌরসভার বাস্তবায়নে ও আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রটি।
এঘটনায় নৌরিন জান্নাত মৌ’র স্বামী সোহেল আনসারী জানান, শুক্রবার সন্ধ্যায় আমার স্ত্রী নৌরিন জান্নাত মৌকে প্রসববেদনাবস্থায় নগর মাতৃসদনে ভর্তি করাই।
ওই সময় হাসপাতালে কোনো গাইনী চিকিৎসক উপস্থিত না থাকলেও হাসপাতালের নার্স শিরিন আক্তার ও আয়া ময়না ভোররাতে প্রসূতিকে স্বাভাবিক প্রসবের চেষ্টা করে নবজাতককে মেরে ফেলে।
টেনে-হিঁচড়ে বের করার সময় শিশুটির শরীরে একাধিক জায়গায় আঘাত রয়েছে এবংকি নবজাতক শিশুর গলাসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান সোহেল আনসারী।
সোহেল আনসারী দম্পতির এটাই প্রথম সন্তান ছিল বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত নার্স ও আয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জামালপুর থানায় নিয়ে যায় পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) ফয়সল আতিক জানান, এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##