• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চারটি ইউনিয়নে দিনব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন এড. নুরুল ইসলাম নুরুল

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ৫২৭ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

বাংলদেশ জাতীয়তাবাদি দল বিএনপিরভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে হাজারো মোটর সাইকেল শো-ডাউনের মাধ্যমে নেতাকর্মীদের সাথে নিয়ে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়ন,ধনপুন ইউপি,দক্ষিণ বাদাঘাট ইউপি ও সলুকাবাদ ইউনিয়নের গ্রামগঞ্জের পাড়া মহল্লায় সাধারন মানুষের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচীর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি জনগনের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. শেরেনুর আলী,আকবর আলী,আবুল কালাম আজাদ.অশোক তালুকদার,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,মমিনুল হক কালারচাঁন,তফাজ্জল হোসেন,আজিজুর রহমান সৌরভ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম সহ অনেকেই।

নেতৃবৃন্দরা বলেন সুনামগঞ্জ-৪(সদনর ও বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সাধথারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুলের কোন বিকল্প নেই। তাই আগামি নির্বাচনে এই আসনে এড. নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category