• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ জামালপুরের মেলান্দহে জাতীয় যুব দিবস উদযাপন, বিতরণ ৪ লাখ টাকার যুব ঋণ

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক / ৪১২ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ২৯ জুলাই ২০২৬: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংগঠনিক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম-এর ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম-এর ভাইস চেয়ারম্যান ফারুক-উজ-জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, যুগ্ম বিভাগীয় সম্পাদক এ. এম. জহিরুল ইসলাম, গণঅধিকার পরিষদের সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি ইলিয়াস হোসেন আরাবী, এনডিএম-এর নির্বাহী সদস্য মোছাম্মৎ নুরজাহান ও মোহাম্মদ প্রিন্স চৌধুরী, ছাত্র আন্দোলন এনডিএম-এর সভাপতি মোহাম্মদ মাসুদ রানা জুয়েল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ ফরিদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনডিএম ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক হাজী শহীদ উল্লাহ।

সভায় সর্বসম্মতিক্রমে হাজী শহীদ উল্লাহকে আহ্বায়ক এবং আজিজুর রশিদ সাকিলকে সদস্য সচিব করে ৪০ সদস্যবিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি জনকল্যাণমূলক রাজনীতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category