• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই : মাহমুদুল হক রুবেল

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ১৯৭ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক তিনবারের এমপি মাহমুদুল হক রুবেল বলেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা দিয়েছেন তা বাস্তবায়নের বিকল্প নেই। এই ৩১ দফাতেই সকল সমস্যার সমাধান উল্লেখ করা হয়েছে। ৬ আগস্ট রবিবার বিকেলে শ্রীবরদী পৌর শহরের কাঁচাবাজার সংলগ্ন ধানের খলায় উপজেলার তিনটি ইউনিয়নের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় সমাবেশে তিনি আরও বলেন, এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক। তাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো, এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। জনগণের কাছে গিয়ে তাদের বোঝাতে হবে। এই রূপরেখাই দেশকে সংকট থেকে মুক্তির পথ দেখাবে। তবে একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে সেই অপচেষ্টা সফল হবে না। ইনশাআল্লাহ, সঠিক সময়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলিফ উদ্দিন, রানিশিমুল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মীর রুকনুজ্জামান লাখো, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ.এফ.এম মাহমুদুন্নবী ফজু, রানীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ও সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান সোহাগ প্রমুখ।

সমাবেশে উপজেলার তিনটি ইউনিয়ন সিংগাবরুনা, রানিশিমুল ও কাকিলাকুড়া ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে নানা সমস্যার কথা তুলে ধরেন। পরে প্রধান অতিথি তাৎক্ষণিক নানা নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category