• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

নলছিটিতে ইয়াবাসহ যুবক আটক

রাতুল গাজী, ঝালকাঠি প্রতিনিধি / ১৫৩ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

রাতুল গাজী (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার( ৭ জুলাই) রাত আটটার দিকে উপজেলার টিএন্ডটি সড়কে অভিযান চালিয়ে রাহাত হাওলাদার নামের এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছে একশত পনের পিচ ইয়াবা পাওয়া যায়।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানায় কর্মরত এসআই করুন বিশ্বাসের নেতৃত্ব অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা অন্য একজন সন্দেহজনক মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়।

আটককৃত রাহাত হাওলাদার( ২৩) নলছিটি উপজেলার পৌর এলাকার নান্দিকাঠি( ৩ নং ওয়ার্ড) গ্রামের মো. শাহ আলম হাওলাদারের পুত্র।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আব্দুস ছালাম জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category