• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

কোন নেতার বাড়িতেও বসতে পারতাম না- সাবেক এমপি রুবেল

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ৩০৪ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি: আমাদের প্রতিটি ইউনিয়নের তৃণমূলের নিরীহ নেতাদের নামে বিএনপি করার অপরাধে মামলা হামলা দেয়া হয়েছে। আমরা বিগত ১৬ বছর কোন নেতার বাড়িতে গিয়ে বসতে পারতাম না। যার বাড়িতে বসে পানি খাইতাম তাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেয়া হতো। এখন এসব হয়রানি নাই। কাজেই নিজেদের মধ্যে কোন বিবেধ করে দলের ও নিজেদের ক্ষতি না করে ঐক্যবদ্ধ থাকুন। নির্যাতিতরাই দলে মূল্যায়িত হবেন। ৭ জুলাই সোমবার বিকেলে উপজেলার তিনটি ইউনিয়নের নেতাদের সাথে আলোচনা সভা ও কর্মী সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এ কথা বলেন।

শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গড়জরিপা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, গোশাইপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মাষ্টার, শ্রীবরদী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দারাব উদ্দিন সরকার রেজা, তাতীহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন, গড়জরিপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইস্রাফিল হোসেন নেদা, গোশাইপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক মাহফুজুর রহমান, শ্রীবরদী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী মো. আবু তাহের, তাতীহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির সোহেল প্রমুখ।

এছাড়াও সমাবেশে উপজেলার তিনটি ইউনিয়ন শ্রীবরদী সদর, গরজরিপা, গোসাইপুর ও তাতিহাটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে নানা সমস্যার কথা তুলে ধরেন। পরে প্রধান অতিথি তাৎক্ষণিক নানা নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category