• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেপ্তার

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ২৭৮ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশু জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই দাদাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত শমেজ উদ্দিন বইট্টা (৬৫) সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ ভিটাকান্দা এলাকার মৃত ওহেদ আলীর ছেলে এবং ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী দাদা।

ভুক্তভোগীর স্বজন ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত ৬ জুলাই বিকেলে বাইট্টা মিয়া শিশুটিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটিকে বিষয়টি কাউকে না বলার হুমকি দেয়। কিন্তু শারীরিক অবস্থা অবনতি হলে শিশুটির কান্নাকাটিতে স্বজনরা বিস্তারিত জানতে পারে এবং চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করে।

শিশুটির বড় ভাই জানান, আমার বোনকে দুই বছর বয়স রেখে বাবা মারা যান। আমার বোনের এ সর্বনাশের জন্য বইট্টার বিচার চাই। এ ঘটনায় ৮ জুলাই রাতে সদর থানায় অভিযোগ দায়ের করেছি।

স্থানীয়রা জানান, শমেজ উদ্দিন বইট্টা গত দুই মাস আগেও এমন ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধ গ্রামে যৌন হয়রানির একাধিক অভিযোগ রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম জানান, শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। আর শিশুটির ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category