• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীপ রায় আটক

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ১৩৩ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট নগরীতে নিষিদ্ধ রাজনৈতিক দল সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা ও বিএনপি নেতাকর্মীরা। পরে খবর পেয়ে সিলেটের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

মঙ্গলবার (৮ জুলাই) রাত আড়াইটার দিকে সিলেট নগরীর সুবিদবাজারের লন্ডনী রোডস্থ এলাকার একটি ভাড়া বাসা থেকে প্রদীপ রায় আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিরাইয়ের কুলঞ্জ ইউনিয়নের জারুলিয়া জলমহালের দখল নিয়ে ২০১৭ সালের ১৭ জানুয়ারি দুই পক্ষের সংঘর্ষের সময় ৩ জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় প্রদীপ রায়কে আসামি করা হয়েছিলো। তবে পুলিশের চার্জশীটে তাকেসহ আরও কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়েছিলো। এছাড়া ২০২১ সালের ১৮ অক্টোবর দিরাইয়ের ভাটিপাড়া জলমহালের দখল নিয়ে সংঘর্ষের ঘটনার একজন খুন হন। এই মামলায়ও তাকে আসামি করা হয়েছিলো। সুনামগঞ্জ শহরে গত বছরের ৪ আগষ্ট সকাল-১০.০০ ঘটিকা থেকে ফ্যাসিষ্ট আওমীলীগ সরকার নামানোর আন্দোলনে মুক্তিকামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র, জনতা ও সাধারণ লোকজদের উপর হামলার ঘটনায় প্রদীপ রায়কে ২১ নং আসামী করা হয়। তিনি দীর্ঘদিন তার জন্মস্থান দিরাই থেকে পালিয়ে গিয়ে সিলেটের এই লন্ডনী পাড়ায় একটি ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন।

প্রদীপ রায় বিগত ১৫ বছর আওয়ামীলীগ সরকারের আমলে দিরাই শাল্লায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। নানা ঘটনায় স্থানীয়ভাবে সমালোচিতও ছিলেন তিনি। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি। তার ভাই বিশ্বজিৎ রায় আওয়ামী লীগের মনোনয়নে দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। সরকার পতনের পর প্রদীপ রায় ও তার ভাই আত্মগোপনে ছিলেন। তার অবস্থান নিশ্চিত হয়ে বিএনপির নেতাকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ ব্যাপরে সিলেট জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ প্রদীপ রায়কে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তিনি আরও জানান, প্রদীপ রায়ের বিরুদ্ধে সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে। তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে ও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category