• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা পুরষ্কার বিতরণ

কবির আকন্দ গাজীপুর প্রতিনিধি / ২০১ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

কবির আকন্দ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানা সুলতানা রুম্পার সভাপতিত্বে, পরিবার পরিকল্পনা পরিদর্শক শরিফুল ইসলামের পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার (মা ও শিশু)ডাঃ সাদিয়া ফারুক, মেডিকেল অফিসার (মা ও শিশু) ডাঃ মাখরুজা আক্তার।
আলোচানা সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবায় অবদান রাখায় শ্রেষ্ঠ কর্মিদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।এ বছর শ্রীপুর উপজেলা ও গাজীপুর জেলা পর্যায়ে টানা দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন তেলিহাটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মকবুল হোসাইন। উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন তেলিহাটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের তানিয়া আক্তার। উপজেলা ও জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে তেলিহাটি ইউনিয়ন পরিষদ। উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে বরমি মা ও শিশু কল্যাণ কেন্দ্র। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন রাজাবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মিনারা খাতুন, উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি নির্বাচিত হয়েছেন তেলিহাটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ২/গ ইউনিটে কর্মরত হাসিনা বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মায়ামনি , রেজাউল করিম, হোসনেয়ারা , পরিবার পরিকল্পনা পরিদর্শক ইলিয়াছ কামাল, জাকারিয়া আকন্দ,ইয়াছিন আরাফাত,সাকিব হাসান,জাকির হোসেন সহ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারি বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category