• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ জামালপুরের মেলান্দহে জাতীয় যুব দিবস উদযাপন, বিতরণ ৪ লাখ টাকার যুব ঋণ

গাজীপুরে কেন্দ্র সচিবের দ্বায়িত্বে অবহেলার কারণে ৭৩ শিক্ষার্থী অকৃতকার্য

কবির আকন্দ গাজীপুর প্রতিনিধি / ৩১০ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

কবির আকন্দ গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডে জমা না দেয়ায় ৭৩ পরীক্ষার্থী অকৃতকার্য হবার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। ৫ টি স্কুলের ৭৩ জন পরীক্ষার্থী এ্যাপারেল ম্যাসুফেকচারিং বেসিক-২ এর ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কারিগরি  বোর্ডের ভোকেশনাল শাখার পরীক্ষা শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষায়  এ্যাপারেল ম্যাসুফেকচারিং বেসিক-২ বিষয়ে ৭৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়।

এদের মধ্যে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৪ জন,জৈনাবাজার আদর্শ কারিগরি ১০জন,পেলাইদ আদর্শ বিদ্যালয়ের ২০ জন,তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের ১২জন, শ্রীপুর কারিগরি স্কুলের ৭ জন। আজ পরীক্ষার্থীরা শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান করছে।
পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা সকলে ভালো পরীক্ষা দিয়েছি। গত ১০ জুলাই পরীক্ষার ফল প্রকাশের পর দেখি আমাদের সকল বিষয়ে ভালো রেজাল্ট হয়েছে।
এক মাত্র এ্যাপারেল ম্যাসুফেকচারিং বেসিক-২ বিষয়ে অকৃতকার্য হয়েছি। এ বিষয়ে লিখিত পরীক্ষা হয় ৬০ নম্বরের। ব্যবহারিক পরীক্ষার নম্বর ৪০। আমরা সকলে লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেয়েছি। ব্যবহারিক পরীক্ষার নম্বরের জন্য আমরা অকৃতকার্য হয়েছি। ব্যবহারিক পরীক্ষার জন্য অতিরিক্ত টাকা চাওয়া হয়। আমরা টাকা না দেয়ায় ওই বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডে জমা দেননি।
পরীক্ষার্থীদের মধ্যে তানজিল,তামান্না,অনি ও সুমনা সহ পরীক্ষার্থীরা অভিযোগ করে বলে, আমরা সঠিক ভাবে পরীক্ষা দিয়েছি। রেজাল্ট হবার পর দেখি আমরা ফেল।
পরীক্ষার কেন্দ্র  সচিবের দায়ীত্ব অবহেলার কারণে মাদের ফল বিপর্যয় হয়েছে। আমরা এর প্রতিকার চাই।
নাম প্রকাশ না করে এক পরীক্ষার্থী মা অভিযোগ করে বলেন, আমার মেয়ে ফেল করার কারণে ঘরে দরজাবন্ধ করে আত্ন হত্যার চেষ্টা করেছে। এখন মেয়েকে নিয়ে টেনশনে আছি। পরীক্ষার্থী ও অভিভাবক গণ বলেন, ফল প্রকাশের পর থেকে আমরা কেন্দ্র সচিবের সাথে যোগাযোগ করে ও  কোন প্রতিকার পাইনি।
পেলাইদ আদর্শ কারিগরি সুপারেন্টেনডেন্ট মো.কামরুল হাসান জানান-পরীক্ষার ফল প্রকাশের পর রেজাল্ট দেখে হতবাক। আমার স্কুলের ২০ জন পরীক্ষার্থী ফেল করেছে। খোঁজ নিয়ে জানতে পাই তাদের ব্যবহারিক পরীক্ষার নম্বর জমা না দেয়ায় এমনটি ঘটেছে।
কেন্দ্র সচিব শাহানাজ পারভীন টাকা দাবীর অভিযোগ অস্বীকার করে বলেন, পরীক্ষার্থীদের কাছে কোন টাকা চাওয়া হয়নি। ব্যবহারিক নম্বর পাঠানো হয়েছে। সার্ভার সমস্যার কারণে হয়তো নম্বর জমা হয়নি। আমরা বোর্ডে যোগাযোগ করেছি। বিষয়টি সমাধান হতে পারে।
উপাজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি জানার পর আমি বোর্ডে লোক পাঠাইয়াছি। খোঁজ নিয়ে দেখেছি  দায়ীত্বে কোনো অবহেলা আছে কিনা। যদি থাকে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category