• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

আ.ন.ম. লুৎফুর রহমান, জামালপুর প্রতিনিধি / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমদ এর দূর্নীতির প্রতিবাদ করায় কৃষক দলের যুগ্ম আহবায়ককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমদ গংরা ধামালিয়া নদী,জলিলপুর গ্রামের সরকারি জব্দকৃত বালু,আহবায়ক পদ ব্যবহার সিন্ডিকেটের মাধ্যম বিপুল টাকার বিনিময়ে দিনে রাতে বলগেট নৌকা দিয়ে অবৈধভাবে বিক্রির প্রতিবাদ করায় উপজেলা কৃষকদল নেতা সিরাজুল ইসলাম খন্দকারসহ তার লোকজনকে মিথ্যা মামলা মোকদ্দমার ভয়ভীতি সহ বিভিন্নভাবে হুমকি দামকি ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে এলাকাবাসির আয়োজনে দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের রহিমপুর কদমতলী পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দক্ষিণ বাদাঘাট ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে এ সময় বক্তব্যে রাখেন,বিশ^ম্ভরপুর উপজেলা জাতীয়তাবাদি কৃষক দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম খন্দকার, দূর্গাপুরের মোঃ তাহের আলী,বিএনপির সদস্য মোঃ গোলাপ মিয়া,৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি রবিউল আউয়াল,যুবদল সদস্য আবুল হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,আমাদের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমদ গত জুন মাসের ২৩ তারিখে উপজেলা প্রশাসনের তরফ থেকে বেশ কয়েকটি বালু বোঝাই অবৈধ বলগেট নৌকা আটক করে জলিলপুরে নদীর পাড়ে এই বালুগুলো রাখা হয়েছিল। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমেদ এই বালুগুলো অন্যত্র বিক্রিসহ বিভিন্ন জায়গাতে অবৈধভাবে লুটপাঠ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। আমরা সাধারন কর্মীরা এসব অপকর্ম জানতে পেরে এর প্রতিবাদ করলে তিনি আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ হুমকি দামকি দিয়ে আসছেন বলে অভিযোগ তাদের। অবিলম্বে এই দূর্নীতিবাজ রাজু আহমদকে বিশ^ম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক পদ থেকে অব্যাহতিসহ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট মানববন্ধনে আসা তৃণমূল বিএনপি,যুবদল ও স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতারা দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category