• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ

কবির আকন্দ গাজীপুর প্রতিনিধি / ২৮৫ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ বিএনপির বিরুদ্ধে কুৎসা রটিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দিয়ে নির্চানের পথ বন্ধ করা যাবে না। বিএনপির শক্তি এদেশের জনতা বর্তমানে সকল স্তরের জনগণের আকাঙ্ক্ষা সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন। নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া যাবে না।

শ্রীপুর পৌর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় নেতা ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু এসব কথা বলেন।
পৌর বিএনপির উদ্যোগে
শনিবার(১৯ জুলাই) বিকাল ৩টায় পৌর মুক্তমঞ্চে ১, ২, ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন কোন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজদের বিএনপিতে ঠাই নেই। তিনি নেতাকর্মীদের তারেক রহমানের প্রত্যেকটি নির্দেশনা মেনে চলার আহবান জানান ।
পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি ও যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারির পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন ওলামাদলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস এম রুহুল আমিন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, বিএনপি নেতা সিরাজ উদ্দিন কাইয়া, খাইরুল কবির মন্ডল আজাদ, শ্রীপুর পৌর বিএনপি’র আহবায়ক সদস্য এবং শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব টিপু সুলতান, মোসলেহ উদ্দিন মৃধা, মোক্তারুল করিম মড়ল শামিম, এস এম জাবেদ আহমেদ, খোকন প্রধান,ক্বারি সিরাজুল ইসলাম, এড, জাফর আহমেদ সরকার, এস এম মাহফুল হাসান হান্নান, যুবদলের নেতা সেলিম আহমেদ, ছাত্রদল নেতা মামুন আকন্দ, আজিজুল হক রাজন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category