• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

জামালপুরের ইসলামপুরে প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ক্যাম্পাসে মানববন্ধন

আ.ন.ম. লুৎফুর রহমান, জামালপুর প্রতিনিধি / ১৩৪ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

জামালপুর প্রতিনিধি: প্রতিষ্ঠানে ছাত্রীদের পাঠদান বন্ধ রেখে জামালপুরে ইসলামপুর সরকারি জে.জে.কে.এম.গার্লস হাইস্কুল এন্ড কলেজের নারী কেলেঙ্কারি সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম বিরুদ্ধে স্বপদে পূর্ণঃবহাল না করায় অপসারণ চেয়ে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ইসলামপুর সরকারি জে.জে.কে.এম.গার্লস হাইস্কুল এন্ড কলেজে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবকসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার,ইসলামপুর সরকারি জে.জে.কে.এম.গার্লস হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম,অভিভাবক মহাবুবুল আলম,সাঈদ খান লোহানী,ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী,অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রৌদশীসহ আরো অনেকে।
বক্তারা বলেন,গত ২ ফেব্রুয়ারি ২০২০ সালে দেওয়ানগঞ্জ গামী তিস্তা ট্রেনের কেবিনে আপত্তিকর অবস্থায় এক ছাত্রীসহ কলেজের অধ্যক্ষ আব্দুস সালামকে যৌন মিলনের সরঞ্জামাদিসহ রেলওয়ে পুলিশের হাতে আটক হয়। ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সাথে ট্রেনে নারী কেলেঙ্কারি ঘটনা জড়িত সাবেক অধ্যক্ষ আবারো আইনের মারপেচে নিজেকে অধ্যক্ষ দাবি করে যোগদান করার পায়তারা করছে।
প্রতিষ্ঠান চলাকালীন সময়ে মানববন্ধন জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তিনি বলেন,পাঠদান চলাকালীন ক্যাম্পাসের ভিতরে মানববন্ধন দুঃখ জনক ঘটনা।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান,আমি বিষটি জানিনা প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে বলছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category