• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ৩০৩ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল। সোমবার (২১ জুলাই) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখানে জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এড. সিরাজুল ইসলাম, সাবেক আহবায়ক আলহাজ্ব হযরত আলী,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জল, সদর উপজেলা যুবদলের আহবায়ক পারভেজ আহম্মেদ প্রমূখ। মিছিলে জেলা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা ঢাকায় ভয়াবহ বিমান দূর্ঘটনায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন। আহতদের আশু রোগ মুক্তি কামনা করেন নেতৃবৃন্দ। একইসাথে এ দূর্ঘটনার কারণ অনুসন্ধান করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এসময় বক্তারা বলেন, দু’একটি রাজনৈতিক দল ক্ষমতার লোভে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপির জনপ্রিয়তা কমানোর জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে তারা। কাল্পনিক, অসত্য ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জনগণকে উসকে দিতে তারা কাল্পনিক বক্তব্য উপস্থাপন করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভূয়া আইডি চালু করে একের পর এক মিথ্যা ও গায়েবি অপপ্রচারে লিপ্ত রয়েছে তারা। এসব অপপ্রচার করে বিএনপির কোন ক্ষতি করা যাবে না। জনগণকে সাথে নিয়ে আমরা এর সমোচ্চিত জবাব দিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category