• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ডাকাতির প্রাক্কালে র‌্যাব-১০ কর্তৃক কেরাণীগঞ্জে ভুয়া র‌্যাব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৯০ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: গতকাল ২১/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ২২.২৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন নেক্রজবাগ এলাকা হতে ডাকাতির প্রাক্কালে ০১ জন ভুয়া র‌্যাব গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ রিপন সরদার (২৯), পিতা- মোঃ আবুল কালাম, সাং- দক্ষিণ কুলচারিত্র, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ বলে জানা যায়। গ্রেফতারকালে আসামীর নিকট হতে কালো রংয়ের র‌্যাব জ্যাকেট, এক জোড়া হাতকড়া ও একটি হাতকড়ার চাবি উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ রিপন সরদার (২৯) র‌্যাবের ব্যবহৃত জ্যাকেট ও হাতকড়া বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে তা ব্যবহারের মাধ্যমে নুর মোহাম্মদ (৪৪) ও সজীব (৩৫)’দ্বয়সহ অজ্ঞাতনামা আসামীদের সহিত নিজেকে র‌্যাবের পরিচয় দিয়ে ভিকটিম পান্ডব সরকার (৪৩) এর কাছে থাকা ব্যবসায়িক নগদ টাকা ডাকাতি করার প্রাক্কালে স্থানীয় জনগণের সহায়তায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলাসহ ০৩ টি মামলা রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে র‌্যাব-১০ সচেষ্ট রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category