• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ জামালপুরের মেলান্দহে জাতীয় যুব দিবস উদযাপন, বিতরণ ৪ লাখ টাকার যুব ঋণ

হোয়াইক্যংয়ে মালিকবিহীন ৩০ হাজার ইয়াবা উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৭১ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ: কক্সবাজারের টেকনাফে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, নিয়মিত টহলের সময় হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল ক্যারেঙ্গাঘোনা এলাকায় রহিমের মাছের ঘেরের কাছে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। সন্দেহ হওয়ায় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি পোটলাটি ফেলে দিয়ে দৌড়ে মনিরঘোনা গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ফেলে যাওয়া পোটলাটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী তিনটি প্যাকেটে আনুমানিক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আরও তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category