• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

চোখের জলে শ্রীবরদীতে প্রবীন শিক্ষক আবু ইউসুফের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ২২১ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ বয়সের ভারে বিদায় নিতে হলো শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসার জনপ্রিয় মোহ্তামিম হাফেজ মোঃ আবু ইউসুফকে। তাকে চোখের জলে বিদায় জানালো এলাকাবাসী, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

২৫ জুলাই সন্ধায় মাদ্রাসা ম্যানেজিং কমিটি, ব্লু স্কাই স্পোর্টিং ক্লাব ও ছাত্র সমাজ মাদ্রাসার মাঠে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।
অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিতত্বে অনুষ্ঠিত এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
শিক্ষাবিদ সাইফুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, একজন গুণি শিক্ষক বিদায় নেয়ায় আমাদের এ এলাকার অনেক ক্ষতি হয়ে গেলো। ওনার আলোয় আলোকিত হয়েছে আমাদের এলাকার অনেক ছেলে। আমরা তার আদর্শকে ধরে রাখবো। এ অনুষ্ঠানটি আয়োজন করা একটি ভালো উদ্যোগ। প্রতিটি এলাকায় গুণীশিক্ষকদের সম্মানে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হলে আমাদের ছেলেদের মানষিকতার পরিবর্তন ঘটবে।

অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসার নিজস্ব তহবিল না থাকলেও এলাকারবাসী, যুব ও ছাত্র সমাজ এবং মাদ্রাসার বর্তমান এবং সাবেক ছাত্ররা মিলে প্রায় সাড়ে তিন লাখ টাকা সংগ্রহ করে বিদায়ী এ গুণী শিক্ষককে অবসরকালীন অনুদান প্রদান করেন।

উল্লেখ্য, হাফেজ মোঃ আবু ইউসুফ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা থেকে এ এলাকায় এসে প্রায় ত্রিশ বছর আগে প্রতিষ্ঠা করেন অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসাটি। এরপর থেকে অনেক কষ্টে পাঠদান করে এ এলাকায় ইসলাম ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়েছেন। আচার ব্যবহারও ছিলো চমৎকার। ফলে এ এলাকায় তার জনপ্রিয়তাও অনেক। তাই বিদায় বেলায় চোখের জল উপহার দিয়ে বিদায় জানানো হয় গুণী এ শিক্ষককে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category