• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে -অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ১৬৩ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, গুণগত শিক্ষা না পেলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। এখন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না। তাহলে এই শিক্ষার মূল্য কী? সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ না পেলে পুঁথিগত বিদ্যা দিয়ে প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে। এর মাশুল দিচ্ছে আমাদের সন্তানেরা। তিনি বলেন, আমরা শিক্ষকদের চাকুরী জাতীয় করণের দাবী করে আসছি। আশাকরি সরকার এ দাবী মেনে নেবেন। আমরা শিক্ষা জাতীয় করণের বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানিয়েছি। তিনি বলেছেন, জাতীয় করণ নয় বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের তার চেয়েও বেশি কিছু দেয়া হবে। শিক্ষকদের আলাদা স্কেল দেয়া হবে। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বাংলাদেশ শিক্ষক সমিতির শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

২৬ জুলাই শনিবার দুপুরে জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শেরপুর জেলায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার আহ্বায়ক মো. মুহসীন আলী আকন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আজহার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

সম্মেলনে বিশেষ অতিথি বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন, প্রেসিডিয়াম সদস্য একেএম আব্দুল আওয়াল, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মো. মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে শিক্ষকদের নানা সমস্যা তুলে ধরেন। পরে নতুন কমিটি ঘোষণার জন্য নানা বিষয়ে আলোচনা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় এসেছে ততবারই শিক্ষকদের অধিকার আদায় হয়েছে। আগামীর বিএনপি সরকার শিক্ষকদের সকল সুবিধা নিশ্চিত করবে তার জন্য আমরা শিক্ষক নেতাদের সাথে কথা বলেছি।

যুগ্ন আহ্বায়ক ডা. সানজিলা জেবরিন প্রিয়াংকা বলেন, শিক্ষকরা হচ্ছে জাতি তৈরির কারিগর। তাই এই কারিগরদের বড় একটি অংশকে ১৭ বছর বঞ্চিত ছিলো। তাই আগামীদিনে শিক্ষকদের সকল যৌক্তিক দাবি মানতে হবে।

আলোচনাশেষে, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিন আলী আকন্দকে সভাপতি ও জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজহার আলীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর জেলা কমিটি ঘোষনা করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category