জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলা অডিটোরিয়ামে জুলাই চেতনা শীর্ষক আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ২৬ জুলাই সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-সহকারি কমিশনার (ভ‚মি) তাসনীম জাহান।
সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, ওসি তদন্ত স্নেহাশীষ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম, একাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলম, উপজেলা প্রোগ্রামার অফিসার মোবারক হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সভায় দুর্নীতি-সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।