• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

জামালপুরে ৩দিন ব্যাপি কৃষি মেলা উদ্বোধন

আ.ন.ম. লুৎফুর রহমান, জামালপুর জেলা প্রতিনিধি / ১৪৭ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ ব্যাপি কৃষি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

২৮ জুলাই সোমবার দুপুরে এ মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মেলায় সভাপতিত্ব করেন, জামালপুর সদর উপজেলার নির্বাহী অফিসার জিন্নাত শহিদ পিংকি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ উপ পরিচালক জাকিয়া সুলতানা। সদর উপজেলার কৃষি অফিসার এমদাদুল হক, কৃষি অফিস’র কর্মকতা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ অনেকেই।
মেলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপি কৃষিমেলা ২০২৫ মেলার উদ্বোধনে ১৬ টি স্টল অংশগ্রহন করেন। স্টল পরিদর্শন শেষে, প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আগের চেয়ে আমরা ফসলে অনেক উন্নয়ন করেছি। যেখানে আগে দুটি ফসলের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন সেখানে ৩-৪টি করে ফসল হচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের মোবাইল আসক্তি থেকে বের হয়ে বাড়ীর পাশে শাক-সবজি, ফল ও ফুলের গাছ লাগাও। নিজেকে মাটির সাথে মিশিয়ে নাও। মাটির নির্যাস তোমাকে দেশের জন্য কাজ করাতে সহযোগিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category